মিনাবের শহীদ সন্তানদেরকে আমার কার্যকলাপের পর্যবেক্ষক হিসেবে বিবেচনা করি
https://parstoday.ir/bn/news/iran-i160548-মিনাবের_শহীদ_সন্তানদেরকে_আমার_কার্যকলাপের_পর্যবেক্ষক_হিসেবে_বিবেচনা_করি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ সুইজারল্যান্ডে পৌঁছানোর পর এক বার্তায় জোর দিয়ে বলেছেন, তিনি মিনাবের নির্যাতিত সন্তান এবং প্রিয় ইরানের সকল শহীদকে সবসময় তাঁর কার্যকলাপ ও আচরণের পর্যবেক্ষক হিসেবে বিবেচনা করেন।
(last modified 2026-06-21T05:45:00+00:00 )
জুন ২১, ২০২৬ ১০:৫৪ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ সুইজারল্যান্ডে পৌঁছানোর পর এক বার্তায় জোর দিয়ে বলেছেন, তিনি মিনাবের নির্যাতিত সন্তান এবং প্রিয় ইরানের সকল শহীদকে সবসময় তাঁর কার্যকলাপ ও আচরণের পর্যবেক্ষক হিসেবে বিবেচনা করেন।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, "মিনাব ১৬৮" আলোচক প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ সুইজারল্যান্ডের জুরিখ পৌঁছানোর পর এক্স নেটওয়ার্কে তার ব্যক্তিগত পেজে একটি পোস্টে লিখেছেন: তারা মিনাবের নির্যাতিত শিশুদের এবং প্রিয় ইরানের সকল শহীদদের দেখছেন এবং আমি আমার সাদা পোশাকের বন্ধুদের সাথে যোগ দেব, কারণ আমি তাদের সাথে সাক্ষাতের জন্য মিনিটের পর মিনিট সময় গুনছি।

দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১৭০ জনেরও বেশি ছাত্রী ও শিক্ষিকা শহীদ হন এবং আরও অনেকে আহত হন।

মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক প্রতিনিধিদল ইসলামাবাদ সমঝোতা স্মারকে অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) সুইজারল্যান্ডে পৌঁছেছে।#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।