পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
-
কলিবফ (ডানে)
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট একদিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন।
তিনি পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি একটি শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রেসিডেন্টের তথ্যকেন্দ্রের বরাতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরকালে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন।
সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, আলোচনার অগ্রগতি এবং রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের উপায়সমূহ হবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রধান বিষয়।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সুদৃঢ় করার নীতির অংশ হিসেবে এবং তেহরান ও ইসলামাবাদের মধ্যে যৌথ সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে প্রেসিডেন্টের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী এবং কৃষিমন্ত্রীও রয়েছেন।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।