জয়ের চেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা বেশি গুরুত্বপূর্ণ: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের সদস্যদের উদ্দেশে এক বার্তায় লিখেছেন: বৈজ্ঞানিক কাজ, মনোবল বজায় রাখা এবং উচ্চ প্রেরণা হলো ভবিষ্যতের বিজয়ের শর্ত।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে বলেছেন, "আজ প্রিয় ইরানে ফিরে আসা জাতীয় ফুটবল দলের সদস্যদের আমি সাধুবাদ জানাচ্ছি। জয়ের চেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত মনপ্রাণ দিয়ে চেষ্টা করা এবং লড়াই করা বেশি গুরুত্বপূর্ণ।"
পেজেশকিয়ান আরও বলেন: "বৈজ্ঞানিক কাজ, মনোবল বজায় রাখা এবং উচ্চ প্রেরণা হলো ভবিষ্যতের বিজয়ের শর্ত।"#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।