শহীদ বিপ্লবী নেতাকে শেষ বিদায় জানাতে জনগণের প্রতি ইরানের প্রেসিডেন্টের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i160986-শহীদ_বিপ্লবী_নেতাকে_শেষ_বিদায়_জানাতে_জনগণের_প্রতি_ইরানের_প্রেসিডেন্টের_আহ্বান
পার্সটুডে– ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শহীদ বিপ্লবী নেতার শেষ বিদায় অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-03T09:37:38+00:00 )
জুলাই ০৩, ২০২৬ ১৫:৩০ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে– ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শহীদ বিপ্লবী নেতার শেষ বিদায় অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডের খবরে, আইআরআইবির সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, "বীরত্বগাথায় ভরা ইরান তার ইসলাম ও বিপ্লবের নিবেদিতপ্রাণ সেবককে শেষ বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছে।"

তিনি জাতি, ধর্ম, মতাদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ ও ব্যাপক উপস্থিতির মাধ্যমে জাতীয় ঐক্য এবং ইসলামি ব্যবস্থার উচ্চ আদর্শের প্রতি আনুগত্যের এক স্মরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।#
 

পার্সটুডে/ এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।