যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি: নৌ অবরোধ মানেই যুদ্ধের বিস্তার
https://parstoday.ir/bn/news/iran-i161744-যুক্তরাষ্ট্রকে_ইরানের_কড়া_হুঁশিয়ারি_নৌ_অবরোধ_মানেই_যুদ্ধের_বিস্তার
পার্সটুডে – ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকর করার চেষ্টা করে, তবে তা এই অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণের শামিল হিসেবে গণ্য হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে।
(last modified 2026-07-28T04:44:16+00:00 )
জুলাই ২৮, ২০২৬ ১০:৪২ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি: নৌ অবরোধ মানেই যুদ্ধের বিস্তার

পার্সটুডে – ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকর করার চেষ্টা করে, তবে তা এই অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণের শামিল হিসেবে গণ্য হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে অস্থিতিশীলতা ও উত্তেজনা অব্যাহত রাখার অংশ হিসেবে গত তিন দিনে ইরানের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে হুমকি দিয়েছে। এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ বাস্তবায়নের প্রচেষ্টার অংশ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে এ অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণের সমতুল্য হিসেবে দেখা হবে। এতে জোর দিয়ে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে বাস্তবে প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যেকোনো হুমকি বা উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব তারা দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।#

পার্সটুডে/এমএ‌আর/২৮