অগ্নিকাণ্ডে তেহরানের সবচেয়ে প্রাচীন উঁচু বহুতল ভবন ধ্বংস
https://parstoday.ir/bn/news/iran-i31366-অগ্নিকাণ্ডে_তেহরানের_সবচেয়ে_প্রাচীন_উঁচু_বহুতল_ভবন_ধ্বংস
ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে প্রাচীন ও উঁচু ভবন ধসে পড়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটি ধসে পড়ে এবং এতে বহু মানুষ আহত হয়েছে। ১৭ তলার ভবনের শীর্ষ তলায় আগুন লাগে; তবে খবর পেয়ে দ্রুতগতিতে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ১৫:৩৪ Asia/Dhaka
  • অগ্নিকাণ্ডে ধসে পড়া প্ল্যাসকো ভবন
    অগ্নিকাণ্ডে ধসে পড়া প্ল্যাসকো ভবন

ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে প্রাচীন ও উঁচু ভবন ধসে পড়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটি ধসে পড়ে এবং এতে বহু মানুষ আহত হয়েছে। ১৭ তলার ভবনের শীর্ষ তলায় আগুন লাগে; তবে খবর পেয়ে দ্রুতগতিতে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ইরানের ফার্স বার্তা সংস্থা এবং জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ওয়েবসাইটে ৩০ জন ফায়ার সার্ভিসের কর্মী নিহতের আশংকা প্রকাশ করে খবর পরিবেশন করা হয়েছে। তবে কর্মকর্তারা মৃত্যুর কোনো খবর নিশ্চিত করেন নি। তেহরানের জরুরি বিভাগের প্রধান আইআরআইবি-কে বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জন আহত হয়েছেন যার মধ্যে ২৩ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

প্ল্যাসকো ভবনে আগুন

তেহরানের মেয়র বাকের কলিবফ জানিয়েছেন, ২০ থেকে ২৫ জন মানুষ ভবনের ধ্বংসস্তুপের নিচে পড়েছেন। ফার্স নিউজ বলেছে, ফায়ারসার্ভিসের একজন সদস্য মেসেজ দিয়েছেন যে, কয়েক ব্যক্তিসহ তিনি ভবনের ইঞ্জিন রুমের ভেতরে আটকা পড়েছেন।

ফায়ারসার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনটির একাংশ বাঁকা হয়ে যায় এবং ধসে পড়তে মাত্র কয়েক সেকেণ্ড সময় নেয়। আগুন লাগার পর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দূতাবাসসহ ওই এলাকার বেশ কিছু ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিসের তৎপরতা

১৯৬২ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল এবং একটি প্লাস্টিক নির্মাণ কোম্পানির নামে নামকরণ করা হয়। সে সময় এরচেয়ে উঁচু ভবন আর তেহরানে ছিল না। ভবনটিতে শপিং সেন্টার ও কাপড়-চোপড়ের বহু দোকান ছিল।#         

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯