শত্রুকে হতবাক করে দেয়ার ক্ষমতা রয়েছে আমাদের হাতে: আমির আকরামিনিয়া
https://parstoday.ir/bn/news/iran-i159288-শত্রুকে_হতবাক_করে_দেয়ার_ক্ষমতা_রয়েছে_আমাদের_হাতে_আমির_আকরামিনিয়া
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, শত্রু যদি আবারও ভুল হিসাব করে, তবে তারা অবশ্যই বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হবে।
(last modified 2026-05-10T06:14:13+00:00 )
মে ১০, ২০২৬ ১২:১১ Asia/Dhaka
  • ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া
    ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, শত্রু যদি আবারও ভুল হিসাব করে, তবে তারা অবশ্যই বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হবে।

পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, শত্রু যদি আবারও ভুল হিসাব করে, তবে তারা অবশ্যই নতুন চমকপ্রদ বিকল্পের মুখোমুখি হবে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীতে আমাদের কমান্ডারদের দৃঢ়সংকল্প ও ইচ্ছাশক্তির পাশাপাশি এই বিকল্পগুলোর মধ্যে থাকবে আরও উন্নত ও নতুন যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধের নতুন পদ্ধতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যুদ্ধের নতুন ক্ষেত্র।

আমির আকরামিনিয়া আরও বলেন, যুদ্ধবিরতির ঘোষণাটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতারণা। তিনি বলেন, তারা ঘোষণা করেছিল,  তারা আলোচনার ভিত্তি হিসেবে ইরানের পরিকল্পনা গ্রহণ করবে এবং সেই পরিকল্পনার ভিত্তিতে পাকিস্তানে আলোচনা শুরু করতে ইচ্ছুক। কিন্তু সেখানে তারা এমন বিবৃতিও দিয়েছে যা তাদের প্রাথমিক বিবৃতির সাথে সাংঘর্ষিক ছিল, যার ফলে আলোচনা স্থগিত করা হয়। যাই হোক, শত্রুপক্ষের যুদ্ধবিরতির সিদ্ধান্তই প্রমাণ করেছে যে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীতে আমরা এখনও যুদ্ধবিরতির পরিস্থিতিকে যুদ্ধাবস্থা হিসেবেই বিবেচনা করি। আমরা শত্রুকে বিন্দুমাত্র বিশ্বাস করি না।"#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন