বাব আল-মান্দাবের কাছে আল-আগবারাহ পর্বতমালা নিয়ন্ত্রণে নিল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i163220-বাব_আল_মান্দাবের_কাছে_আল_আগবারাহ_পর্বতমালা_নিয়ন্ত্রণে_নিল_ইয়েমেনি_বাহিনী
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহাই (লাহিজ) প্রদেশের আল-মুদারিবাহ এলাকায় অবস্থিত ‘আল-আগবারাহ’ পর্বতমালা সৌদি আরব-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে।
(last modified 2026-09-19T14:14:27+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • ‘আল-আগবারাহ’ পর্বতমালায়  ইয়েমেনি যোদ্ধারা
    ‘আল-আগবারাহ’ পর্বতমালায় ইয়েমেনি যোদ্ধারা

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহাই (লাহিজ) প্রদেশের আল-মুদারিবাহ এলাকায় অবস্থিত ‘আল-আগবারাহ’ পর্বতমালা সৌদি আরব-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সানা কেন্দ্রিক সরকারের সমর্থনপুষ্ট ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল-মুদারিবাহ ও রাস আল-আরাহ অঞ্চলের আল-আগবারাহ পর্বতমালা এবং বাব আল-মান্দাবের পাশে অবস্থিত কাহবুব পর্বতমালার বিস্তৃত অংশে নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনের ‘জায়ান্টস ব্রিগেড’ নামে পরিচিত সৌদি আরব-সমর্থিত আল-আমালিকা ব্রিগেড ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার পর পিছু হটে এবং তাদের অবস্থান ছেড়ে দেয়।

সূত্রগুলো আরও জানিয়েছে, সানা কেন্দ্রিক বাহিনী ওই এলাকার গোত্রগুলোকে আশ্বস্ত করেছে যে, তারা শুধু সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করবে।

স্থানীয় সূত্র মতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই নিয়ন্ত্রণ বাব আল-মান্দাব এলাকায় তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এর ফলে ওই অঞ্চলে তাদের নজরদারি ও নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়বে এবং বাব আল-মান্দাব ও পশ্চিম উপকূলে প্রতিপক্ষ বাহিনীর যেকোনো সমাবেশ বা সামরিক তৎপরতা প্রতিরোধ করা সহজ হবে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।