বড় পরিসরে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীদের’ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i163178-বড়_পরিসরে_ইরানের_জন্য_জীবন_উৎসর্গকারীদের’_মহড়া_শুরু
পার্সটুডে—ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জনসম্পৃক্ত গোষ্ঠীর অংশগ্রহণে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা’ শীর্ষক বড় সামরিক মহড়া শুরু হয়েছে।
(last modified 2026-09-18T09:22:41+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৫:১১ Asia/Dhaka
  • বড় পরিসরে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীদের’ মহড়া শুরু

পার্সটুডে—ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জনসম্পৃক্ত গোষ্ঠীর অংশগ্রহণে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা’ শীর্ষক বড় সামরিক মহড়া শুরু হয়েছে।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে তেহরানে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণে ‘ইরানের জন্য জীবন উৎসর্গকারীরা’ শীর্ষক এই মহড়া শুরু হয়। এর আগে মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) কোরের কমান্ডার হাসান হাসানজাদে জানিয়েছেন এই মহড়া ও সমাবেশের কেন্দ্রীয় স্থান হবে তেহরানের ইনকিলাব স্কয়ার।

‘জানফাদা’ প্রচারণায় নিবন্ধনের বিষয়ে হাসানজাদে বলেন, এই প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ‘ইরানের জন্য জীবন উৎসর্গ’ প্রচারণার এক পর্যায়ে মানুষ নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অংশগ্রহণকারীরা ফরম পূরণ করে সাতটি ক্ষেত্রে নিজেদের আগ্রহের বিষয় উল্লেখ করেন। এর মধ্যে ছিল যুদ্ধের সময় সহায়তা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা, প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্র। তার ভাষ্য অনুযায়ী, জনগণ ও সংগঠিত বাহিনীর অংশগ্রহণে পরিকল্পিত এই মহড়া ইরানের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইসলামি বিপ্লবী  গার্ড বাহিনী বা আইআরজিসি, ইরানের স্থলবাহিনী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার আরেকটি নিদর্শন।#

 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।