দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i163212-দক্ষিণ_লেবানন_ও_গাজায়_ইসরায়েলি_হামলা
পার্সটুডে- দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কাফার তাবনিত এলাকায় গোলাবর্ষণ করেছে।
(last modified 2026-09-19T09:49:59+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:২৯ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা
    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা

পার্সটুডে- দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কাফার তাবনিত এলাকায় গোলাবর্ষণ করেছে।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ওয়াদি জবকিন এলাকাতেও হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনারা লেবাননের আল-মানসুরি এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা

গাজা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ইসরায়েলি বাহিনী ড্রোনের মাধ্যমে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের দক্ষিণে হামলা চালিয়েছে।

ইসরায়েলি ড্রোনগুলো গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় এখন পর্যন্ত একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া, ইসরায়েলি সেনারা জেনিন ও রামাল্লাহ'র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন তরুণকে আটক করেছে।#

পার্সটুডে/এসএ /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।