ইরান-বিরোধী প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে
https://parstoday.ir/bn/news/iran-i163214-ইরান_বিরোধী_প্রস্তাবে_রাশিয়া_ও_চীনের_ভেটো_ইতিহাসে_লিপিবদ্ধ_হয়ে_থাকবে
পার্সটুডে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-বিরোধী খসড়া প্রস্তাবের ব্যর্থতার কথা উল্লেখ করে এক বার্তায় রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন: রাশিয়া ও চীনের মূল্যবান সমর্থন প্রশংসার যোগ্য এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
(last modified 2026-09-20T06:36:06+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • • রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি
    • রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি

পার্সটুডে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-বিরোধী খসড়া প্রস্তাবের ব্যর্থতার কথা উল্লেখ করে এক বার্তায় রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন: রাশিয়া ও চীনের মূল্যবান সমর্থন প্রশংসার যোগ্য এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, কাজেম জালালি শুক্রবার রাতে তার এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহার করার আমেরিকার নিরলস প্রচেষ্টা রাশিয়া ও চীনের ভেটোর কারণে আবারও ব্যর্থ হয়েছে; যে নিষেধাজ্ঞাগুলো জেসিপিওএ অনুযায়ী আগেই চিরতরে তুলে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন: নিষেধাজ্ঞার পুরোনো হাতিয়ার এখন অতীতের বিষয় এবং এর কার্যকারিতা হারিয়েছে, কারণ আগামী বিশ্ব তাদেরই যারা বহুমেরু বিশ্ব এবং বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বাসী।

জালালি জোর দিয়ে বলেন: ইরানি জনগণের ধৈর্য ও অধ্যবসায় সেই সময়ে পৌঁছানোকে সহজ করে দিয়েছে।

নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নম্বর কমিটির ‘বিশেষজ্ঞ প্যানেল’ (পিওই)-এর মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবটি স্থানীয় সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘অস্ত্র বিস্তার রোধ’ এজেন্ডার অধীনে উত্থাপন করা হলেও, রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা অনুমোদিত হয়নি।#

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।