ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী: তেহরানের আজাদি চত্বরে লাখো মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/iran-i32751-ইসলামী_বিপ্লব_বিজয়ের_বার্ষিকী_তেহরানের_আজাদি_চত্বরে_লাখো_মানুষের_ঢল
ইরানে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজ(শুক্রবার) পালন করা হলো ইসলামি বিপ্লব বার্ষিকী। ইরানের সঙ্গে সই হওয়ার পরমাণু সমঝোতা বাতিল করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পালিত হয় ইসলামি বিপ্লব বিজয়ের ৩৮তম বার্ষিকী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১৭:২২ Asia/Dhaka
  • ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী: তেহরানের আজাদি চত্বরে লাখো মানুষের ঢল

ইরানে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজ(শুক্রবার) পালন করা হলো ইসলামি বিপ্লব বার্ষিকী। ইরানের সঙ্গে সই হওয়ার পরমাণু সমঝোতা বাতিল করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পালিত হয় ইসলামি বিপ্লব বিজয়ের ৩৮তম বার্ষিকী।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি প্রজাতন্ত্রের সর্বস্তরের জনগণকে এবারের বিজয় সমাবেশ এবং শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানয়েছিলেন।

তার এ আহ্বান সাড়া দিয়ে খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে তেহরানের সুবিশাল আজাদি চত্বর এবং তার আশেপাশের এলাকা হয়ে ওঠে ফুঁসে ওঠা মানুষের বিশাল এক মহাসমুদ্র।

ইরানের ইসলামী বিপ্লববিজয়ের বার্ষিকীর এ ছবিগুলো তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।#

পার্সটুডে/মূসা রেজা/৯