তেহরানে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
https://parstoday.ir/bn/news/iran-i33394-তেহরানে_ফিলিস্তিন_বিষয়ক_আন্তর্জাতিক_সম্মেলন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় দিনের মতো চলছে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ সারা বিশ্বের বহু দেশ থেকে এ সম্মেলনে প্রায় ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১৭:৫৭ Asia/Dhaka
  • তেহরানে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় দিনের মতো চলছে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ সারা বিশ্বের বহু দেশ থেকে এ সম্মেলনে প্রায় ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

আজকের (বুধবার) অধিবেশন শুরু হয় ইরানের বিচারবিভাগের প্রধান সাদেক আমোলি লারিজানির বক্তব্যের মধ্যদিয়ে। তিনি তার বক্তব্যে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। সাদেক লারিজানি বলেন, যদি মুসলমানেরা এবং যারা ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছেন তারা যদি পশ্চিমাদের দিকে বিশেষ করে আমেরিকার দিকে তাকান এবং মনে করেন যে, পশ্চিমারা ফিলিস্তিনিদেরকে সাহায্য করছে তাহলে তারা ভুল করবেন। পশ্চিমারা কখনো ফিলিস্তিনিদেরকে সাহায্য করবে না।

ইরানের বিচারবিভাগের প্রধান বলেন, ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহর ওপর ভরসা করা এবং প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখা।

আজকের আলোচনায় ইরাকের জাতীয় সংসদের স্পিকার সালিম আল-জাবুরি ফিলিস্তিনিদের প্রতি তার দেশের পক্ষ থেকে সমর্থন নিশ্চিত করেন। তিনি বলেন, সব মুসলিম দেশের উচিত ফিলিস্তিনকে সহায়তা করা যাতে ফিলিস্তিনের জনগণ জেগে উঠতে পারে এবং নিজেদের ওপর দাঁড়াতে পারে।#