নিজ হাতে গাছ লাগিয়ে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i34176-নিজ_হাতে_গাছ_লাগিয়ে_সবাইকে_বৃক্ষরোপণে_উদ্বুদ্ধ_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (বুধবার) ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণ করেছেন। প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে তিনি আজ সকালে চারা দু'টি রোপণ করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ১৭:৪৮ Asia/Dhaka
  • নিজ হাতে গাছ লাগিয়ে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (বুধবার) ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণ করেছেন। প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে তিনি আজ সকালে চারা দু'টি রোপণ করেন।

বৃক্ষরোপণের পর তিনি গাছ ও প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরেন। সর্বোচ্চ নেতা বলেন, শহরগুলোতে বায়ু দূষণের একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত বৃক্ষের অভাব। এ সময় তিনি দেশব্যাপী সবুজায়ন প্রকল্প জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ইরানের উত্তরাঞ্চলের বন-জঙ্গলগুলো হচ্ছে বিশ্বের মধ্যে নজিরবিহীন। কিন্তু কোনো কোনো স্বার্থান্বেষী মহল জাতীয় স্বার্থকে ভূলুণ্ঠিত করে দেশের বনজ সম্পদ ধ্বংস করছে। তাদের হাত থেকে বনাঞ্চলকে রক্ষা করতে হবে। 

নিজ হাতে গাছ লাগচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা

সর্বোচ্চ নেতা আরও বলেন, বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে সবুজ প্রকৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধের নিদর্শন। ইরানে ফার্সি বছরের শেষ মাস এস্ফান্দের মাঝামাঝিতে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয় ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮