শিয়া মুসলমানদের সম্পর্কে আমার ধারণা পুরোপুরি পাল্টে গেছে: গাম্বিয়ার প্রতিযোগী
-
আব্দুল আজিজ সিলা
গাম্বিয়ার বিখ্যাত ক্বারী ও হাফেজ আব্দুল আজিজ সিলা বলেছেন, ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে শিয়া মুসলমানদের সম্পর্কে তার ধারণা পাল্টে গেছে।
তিনি আরও বলেন, "আমাদের দেশে শিয়া মুসলমানদের সম্পর্কে অনেক অতিরঞ্জিত কথাবার্তা প্রচার করা হয়। আর এর ফলে শিয়াদের সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়।" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আব্দুল আজিজ ইরানি গণমাধ্যমকে এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, গাম্বিয়ার জনগণের মধ্যে শিয়াদের সম্পর্ক অনেক ভ্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন ইরানের আসার পর বুঝতে পাচ্ছি যে, শিয়াদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়, তার সবই মিথ্যা। আমি দেখেছি, সুন্নি মাজহাবে অনুসারীদের সাথে শিয়া মুসলমানেরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এছাড়া, পবিত্র কুরআন চর্চার ক্ষেত্রে সুন্নি অধ্যুষিত দেশগুলোর তুলনায় ইরান এগিয়ে রয়েছে বলে তিনি জানান।
আব্দুল আজিজ আরও বলেন, "আমি একজন কুরআনপ্রেমী। ইরান সরকার কুরআন চর্চাকারীদেরকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে। এজন্য জীবনযাপনের জন্য ইরানকে বেছে নিতে ইচ্ছা করছে আমার।"#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬