ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন
মে ২০, ২০১৭ ১২:৪৪ Asia/Dhaka
ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি। তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।
গতকাল ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।#