ইরান মহাকাশে পাঠাল উপগ্রহ বহনে সক্ষম রকেট ‘সিমোরগ’
জুলাই ২৭, ২০১৭ ২০:০৯ Asia/Dhaka
ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপগ্রহ বহনে সক্ষম রকেট ‘সিমোরগ’ আজ(বৃহস্পতিবার) সফল ভাবে উৎক্ষেপণ করেছে। ইরানি উপগ্রহ কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে 'সিমোরগ।'

ইমাম খোমেনী মহাকাশ কেন্দ্র হতে সিমোরগকে উৎক্ষেপণ করা হয়। আড়াইশ' কিলোগ্রাম ওজনের উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল ঊর্ধ্বাকাশের কক্ষপথে বয়ে নিয়ে যেতে পারবে এটি।


উৎক্ষেপণ জন্য প্রস্তুত ও উৎক্ষেপণ করা, নিয়ন্ত্রণ এবং চালনা করাসহ উপগ্রহ বহন সক্ষম রকেট পরিচালনার সব দায়িত্ব পালন করবে ইমাম খোমেনী মহাকাশ কেন্দ্র।#
পার্সটুডে/মূসা রেজা/২৭


ট্যাগ