ফিলিস্তিনি এবং রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ
জুলাই ২৮, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka
তেহরানে আজ(শুক্রবার) ফিলিস্তিনি এবং রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ড, নির্যাতন এবং অপরাধ তৎপরতার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। জুম্মার নামাজের পর এ বিক্ষোভ হয়।

‘ইুহুদিবাদী ইসরাইল ধ্বংস হোক,’ ‘ আমেরিকা, ব্রিটেন এবং আলে সৌদ ধ্বংস হোক, নিপাত যাক,’ বলে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের বলদর্পী শক্তিগুলোর মোকাবেলায় মুসলমানদের ঐক্য জোরদারের আহ্বানও জানান তারা।
নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। এতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ড, অপরাধ তৎপরতা এবং নির্যাতনেরও কঠোর নিন্দা জানানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
ট্যাগ