তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে বলল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i51735-তুরস্ককে_দ্রুত_অভিযান_শেষ_করতে_বলল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। আরব দেশটিতে দ্রুত সামরিক অভিযান শেষ করারও আহ্বান জানিয়েছে ইরান।
(last modified 2026-04-30T06:13:06+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ২১:১৪ Asia/Dhaka
  • সিরিয়া অভিযানে তুর্কি ট্যাংক
    সিরিয়া অভিযানে তুর্কি ট্যাংক

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। আরব দেশটিতে দ্রুত সামরিক অভিযান শেষ করারও আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার জানিয়েছেন, আফরিনে তুর্কি অভিযান দ্রুত শেষ হবে বলে আশা করে তেহরান। এতে তুরস্ক-সিরিয়া সীমান্তে উত্তেজনা ঠেকানো সম্ভব হবে। তিনি বলেন, “সিরিয়ায় যদি নতুন করে সহিংসতার আগুনে ঘি ঢালা হয় তাহলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠতে পারে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে নির্মূলের জন্য সীমান্তবর্তী আফরিন প্রদেশে শুক্রবার থেকে সামরিক অভিযান শুরু করেছ তুরস্ক। তবে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুর্কি সামরিক অভিযানের নিন্দা করে বলেছেন, সিরিয়ার ভেতরে তৎপর সন্ত্রাসীদের সমর্থন দেয়ার জন্য আংকারা এই অভিযান চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১