আমেরিকার কারণেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তুরস্ক: বুরোজের্দি
-
আলাউদ্দিন বুরোজের্দি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বুরোজের্দি বলেছেন, আমেরিকা এখনও সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার অখণ্ডতা নষ্ট করতে চাচ্ছে। আজ (রোববার) সংসদ অধিবেশনের অবকাশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সিরিয়ার অখণ্ডতার প্রতি ইরানের পূর্ণ সমর্থন রয়েছে। ইরান সেদেশের জনগণের পাশেই থাকবে।
বুরোজের্দি আরও বলেছেন, আমেরিকার অন্যায় তৎপরতার প্রতিক্রিয়ায় সিরিয়ায় সামরিক অভিযান শুরু করছে তুরস্ক। কারণ আমেরিকা দায়েশের মাধ্যমে উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হওয়ার পর এখন ৩০ হাজার সদস্যের কুর্দি বাহিনী গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে আসলে সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করতে চায় আমেরিকা।
গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন শহরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করতে এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা ঘোষণা করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮