তেহরানে বরফের দিনরাত্রি
https://parstoday.ir/bn/news/iran-i52213-তেহরানে_বরফের_দিনরাত্রি
ইরানের রাজধানী তেহরানে শীতকালে বৃষ্টি হয়। বরফ পড়ে। কিন্তু এবারের শীতকালের প্রায় গোটাটাই ছিল বড় শুকনো। বৃষ্টি হয়েছে মোলায়েম । আর বরফ? না বাংলাদেশের ইলশে গুড়ি বৃষ্টির মতো অতিশয় মিহি এবং কোমল বরফ পড়েছে কোথাও কোথাও। অবশ্য বিশাল তেহরান নগরীর অধিকাংশ এলাকা সে বরফ দেখতে পায়নি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ১৫:৫১ Asia/Dhaka
  • তেহরানে বরফের দিনরাত্রি

ইরানের রাজধানী তেহরানে শীতকালে বৃষ্টি হয়। বরফ পড়ে। কিন্তু এবারের শীতকালের প্রায় গোটাটাই ছিল বড় শুকনো। বৃষ্টি হয়েছে মোলায়েম । আর বরফ? না বাংলাদেশের ইলশে গুড়ি বৃষ্টির মতো অতিশয় মিহি এবং কোমল বরফ পড়েছে কোথাও কোথাও। অবশ্য বিশাল তেহরান নগরীর অধিকাংশ এলাকা সে বরফ দেখতে পায়নি।

কিন্তু গত শনিবার হঠাৎ করে এ অবস্থার পরিবর্তন হলো। পুরো একরাত এবং গোটা একদিন ধরে বরফ পড়ল। বহুকাল এমন তীব্র তুষারপাত দেখেনি তেহরান। শ্বেতশুভ্র বরফের চাদরে মুড়ে গেল তামাম নগরী। বরফের উৎসবে মেতে উঠল গোটা তেহরান। পার্কে ভিড় করল অবাল-বৃদ্ধ-বনিতাসহ সব বয়সের নারী-পুরুষ। পরের দু'দিন তেহরানের স্কুল বন্ধ রইল। কোনো কোনো অফিস নির্ধারিত সময়ে আগেই ছুটিও দেয়া হয়েছিল।

বরফের এ সব ছবি তেহরানের সাজমানে বারনামে এলাকা থেকে তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।

পার্সটুডে/মূসা রেজা/৩০