ইমাম খোমেনি (রহ.)'র মাজারে ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i52329-ইমাম_খোমেনি_(রহ.)'র_মাজারে_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। গতকাল (বুধবার) ইমাম খোমেনি (রহ.)'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি সেখানে যান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৬:৪৩ Asia/Dhaka
  • ইমাম খোমেনি (রহ.)'র মাজারে ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। গতকাল (বুধবার) ইমাম খোমেনি (রহ.)'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি সেখানে যান।

ইমাম খোমেনি (রহ.)'র মাজার জিয়ারতের পর তিনি শহীদদের কবরস্থানে যান এবং সেখানে দোয়া পাঠ করেন। ১৯৮০'র দশকে ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধ তথা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদ-হওয়া অনেক মুজাহিদের কবর রয়েছে সেখানে।

পার্সটুডে/মো: আবুসাঈদ/১