নিজ হাতে গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা (ছবি ও ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i54025-নিজ_হাতে_গাছ_লাগালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা_(ছবি_ও_ভিডিও)
'প্রাকৃতিক সম্পদ সপ্তাহ' উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) বিকেলে তেহরানে বৃক্ষরোপন করেছেন। গতবছরও প্রাকৃতিক সম্পদ সপ্তাহে এ কর্মসূচি পালন করেছিলেন তিনি।   
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৫:৪১ Asia/Dhaka

'প্রাকৃতিক সম্পদ সপ্তাহ' উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) বিকেলে তেহরানে বৃক্ষরোপন করেছেন। গতবছরও প্রাকৃতিক সম্পদ সপ্তাহে এ কর্মসূচি পালন করেছিলেন তিনি।   

গাছ লাগানোর আগে মাটি প্রস্তুত করছেন ইরানের সর্বোচ্চ নেতা

নিজ হাতে গাছের চারা রোপনের পর তিনি তাতে পানি ঢালেন। এরপর সমবেত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা।

এসময় তিনি শহরগুলোতে বৃক্ষ নিধনে বাধা সৃষ্টি করতে কর্মকর্তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

উল্লেখ্য, প্রতিবছরের ফার্সি ১৫ ইসফান্দ ইরানে জাতীয় বৃক্ষরোপন দিবস পালিত হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৬