ইরানজুড়ে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী প্রকৃতি দিবস
এপ্রিল ০২, ২০১৮ ১০:৩১ Asia/Dhaka
-
প্রকৃতি দিবসে জনসমাগম
ইসলামি প্রজাতন্ত্রে ইরানে আজ উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী প্রকৃতি দিবস। ইরানি পঞ্জিকায় বছরের প্রথম মাস ফারভারদিনের ১৩ তারিখ প্রকৃতি দিবস হিসেবে উদযাপিত হয়। সরকারি ছুটির এই দিনটি ইরানি নওরোজের শ্রেষ্ঠতম দিনগুলোর একটি।
নওরোজের প্রথম ১২ দিন অতিক্রান্ত হবার পর ইরানিরা অন্যদের সঙ্গে আনন্দ ও প্রফুল্লতা প্রকাশের জন্য এইদিন সপরিবারে প্রকৃতির সান্নিধ্যে কাটায়।
প্রকৃতির নবজাগরণ দেখে তারা আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতা এবং পুনরুজ্জীবনের কথা স্মরণ করে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২