ইরানের সশস্ত্র বাহিনী দিবসে বিশাল কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i55968-ইরানের_সশস্ত্র_বাহিনী_দিবসে_বিশাল_কুচকাওয়াজ_ও_সমরাস্ত্র_প্রদর্শনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) জাতীয় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে।  এ উপলক্ষে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র)’র মাজারের কাছে বিশাল কুচকাওয়াজ ও সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৮, ২০১৮ ১০:৪২ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনী দিবসে বিশাল কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) জাতীয় সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে।  এ উপলক্ষে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র)’র মাজারের কাছে বিশাল কুচকাওয়াজ ও সামরিক খাতে অর্জিত সাফল্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সকালে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেন ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা। এতে ইরানের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। সেনা সমাবেশ ও কুচকাওয়াজে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনা, বিমান, নৌ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডাররা।

রাজধানী তেহরানের পাশাপাশি বিভিন্ন প্রদেশেও কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮