‘ফুলের জিয়ারত’- ইমাম হোসেন (আ)-এর মাজার ধোয়ার গোলাপ পানি তৈরির অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/iran-i56678-ফুলের_জিয়ারত’_ইমাম_হোসেন_(আ)_এর_মাজার_ধোয়ার_গোলাপ_পানি_তৈরির_অনুষ্ঠান
ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসেন (আ) চত্বরে হজরত ইমাম হোসেন(আ)এর মাজার ধোয়ার জন্য গোলাপ পানি তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। এখানে গোলাপ পানি তৈরি করে তা ইরাকের পবিত্র নগরী কারবালায় হজরত ইমাম হোসেন (আ)-এর মাজারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সে পানি দিয়ে ধোয়া হবে ইমামের পবিত্র মাজার।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০২, ২০১৮ ১৯:৪৭ Asia/Dhaka
  • গোলাপ পানি তৈরির জন্য বিশাল পাত্রে পাপড়ি ফেলছেন ইমাম হোসেনের অনুরাগীরা
    গোলাপ পানি তৈরির জন্য বিশাল পাত্রে পাপড়ি ফেলছেন ইমাম হোসেনের অনুরাগীরা

ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসেন (আ) চত্বরে হজরত ইমাম হোসেন(আ)এর মাজার ধোয়ার জন্য গোলাপ পানি তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। এখানে গোলাপ পানি তৈরি করে তা ইরাকের পবিত্র নগরী কারবালায় হজরত ইমাম হোসেন (আ)-এর মাজারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সে পানি দিয়ে ধোয়া হবে ইমামের পবিত্র মাজার।

'ফুলের জিয়ারত'

গত মাসের ১৮ তারিখ থেকে শুরু হয়ে চলতি মাসের ২ তারিখ অর্থাৎ হিজরি সাল অনুযায়ী ১ শাবান থেকে ১৫ শাবান পর্যন্ত চলেছে ‘জিয়ারতে গোল’ বা ‘ফুলের জিয়ারত’ নামের এ অনুষ্ঠান। চলেছে প্রতিদিন সকাল থেকে রাত অবধি। 

এ ছাড়া, এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইমাম হোসেন চত্বরে আনন্দমেলাও বসেছিল। পাশাপাশি ছিল শিশুদের চিত্রাঙ্কনের ব্যবস্থা। সব মিলিয়ে গোটা এলাকায় বিরাজ করেছে ধর্মীয় আনন্দের এক হৃদয়গ্রাহী পরিবেশ।   

পার্সটুডে/মূসা রেজা/২