আমেরিকা সমঝোতা বানচাল করলে জবাব দেয়ার অধিকার রাখে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i56724-আমেরিকা_সমঝোতা_বানচাল_করলে_জবাব_দেয়ার_অধিকার_রাখে_ইরান_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যদি আমেরিকা বাতিল করে তাহলে তার জবাব দেয়ার অধিকার রয়েছে তেহরানের।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৩, ২০১৮ ১৮:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যদি আমেরিকা বাতিল করে তাহলে তার জবাব দেয়ার অধিকার রয়েছে তেহরানের।  

আজ (বৃহস্পতিবার) ইউটিউবে পোস্ট করা এক ভিডিও বার্তায় জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন। এতে তিনি ইরানের পক্ষ থেকে সমঝোতা মেনে চলার দিক তুলে ধরেন, অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের নানা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ১১ বার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছে।

ইউরোপের কিছু দেশ পরমাণু সমঝোতার বিষয়ে ইরানের পক্ষ থেকে আরো ছাড় দেয়ার যে পরামর্শ দিয়েছে তারও সমলোচনা করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, যেসব বিষয় বাদ দিয়ে বিস্তারিত আলোচনার পর পরমাণু সমঝোতা হয়েছিল ইউরোপের কিছু দেশ এখন সেগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিচ্ছে।

ইরানের শান্তিপূর্ণ ইতিহাস তুলে ধরে জাওয়াদ জারিফ বলেন, তার দেশ কখনো কোনো দেশে সামরিক আগ্রাসন চালায় নি কিন্তু অন্য দেশের আগ্রাসনের শিকার হয়েছে। এর সর্বসাম্প্রতিক উদহারণ হিসেবে ইরাকের সাদ্দাম হোসেনের পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাদ্দাম যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন এবং তাকে সমর্থন করেছে আমেরিকা ও তার মিত্ররা। তিনি জোর দিয়ে বলেন, ইরান পরমাণু ইস্যুতে নতুন করে কোনো আলোচনা করবে না বরং বলদর্পিতার বিরুদ্ধে তার দেশ শক্ত অবস্থানে থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩