তেহরানের আন্তর্জাতিক পুস্তক মেলায় বাংলাদেশ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
https://parstoday.ir/bn/news/iran-i56874-তেহরানের_আন্তর্জাতিক_পুস্তক_মেলায়_বাংলাদেশ_বিষয়ক_বইয়ের_মোড়ক_উন্মোচন
ইরানের রাজধানী তেহরানের চলমান ৩১তম আন্তর্জাতিক পুস্তক মেলায় আজ (শনিবার) যৌথভাবে বাংলাদেশ সংক্রান্ত বই 'শুরে কান্দে পারসি দার বাংলাদেশ'র মোড়ক উন্মোচন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের 'জাতীয় হলে' যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদি ফাউন্ডেশনের প্রধান এবং ইরানের সাবেক স্পিকার ড. গোলাম আলী হাদ্দাদ আদেল এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৬, ২০১৮ ১৫:২১ Asia/Dhaka
  • যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন হাদ্দাদ আদেল এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা
    যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন হাদ্দাদ আদেল এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা

ইরানের রাজধানী তেহরানের চলমান ৩১তম আন্তর্জাতিক পুস্তক মেলায় আজ (শনিবার) যৌথভাবে বাংলাদেশ সংক্রান্ত বই 'শুরে কান্দে পারসি দার বাংলাদেশ'র মোড়ক উন্মোচন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের 'জাতীয় হলে' যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদি ফাউন্ডেশনের প্রধান এবং ইরানের সাবেক স্পিকার ড. গোলাম আলী হাদ্দাদ আদেল এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা।

হাদ্দাদ আদেল এবং এ কে এম মজিবুর রহমান ভূঁঞা

আজ (শনিবার) মেলায় 'বাংলাদেশ দিবস' ঘোষণা করা হয়েছে। আর এ দিবসকে কেন্দ্র করে মেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  বইটি প্রকাশ করেছে ইরানের সাদি ফাউন্ডেশন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সবুর খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশীদ, বাংলাদেশের ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুব। এ ছাড়া, পুস্তকের লেখকদ্বয়ও অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

রেডিও তেহরানের পরিচালক মুজতবা ইবরাহিমির সঙ্গে আলাপ করছেন হাদ্দাদ আদেল

বইটি লিখেছেন ডক্টর ফারহাদ দারুদগারিয়ান এবং ডক্টর এলহাম হাদ্দাদি। বইতে বাংলাদেশে ফার্সি ভাষার চর্চা এবং প্রভাব নিয়ে মনোজ্ঞ আলোচনা করা হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৬