ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহাবিক্ষোভ
মে ১১, ২০১৮ ১৩:১২ Asia/Dhaka
ইরানের রাজধানী তেহরানসহ দেশজুড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল করেছে ইরানের সাধারণ নাগরিকরা। শুক্রবার জুম্মার নামাজের পর এসব বিক্ষোভকারীরা "যুক্তরাষ্ট্র ধ্বংস হোক নিপাত ডাক" স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয়।
তেহরানের জুম্মার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি আজ বলেছেন, আমেরিকা বা ইউরোপ কারো ওপর আস্থা রাখা যায় না এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের দিক দিয়ে ওয়াশিংটনের চেয়ে ব্রাসেলস কোনো অংশে কম নয়। ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার ঘোষণা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন।
শুক্রবার ইরানে অনুষ্ঠিত এ বিক্ষোভের কিছু ছবি তুলে ধরা হলো...
পার্সটুডে/মো.আবুসাঈদ/১১