গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i57394-গাজায়_ইসরাইলের_হত্যাযজ্ঞের_বিরুদ্ধে_তেহরানে_বিক্ষোভ_অনুষ্ঠিত
অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হত্যাযজ্ঞ এবং অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৬, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হত্যাযজ্ঞ এবং অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

আজ (বুধবার) তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাসের বাইরে ইরানিরা ফিলিস্তিনি ভূখণ্ডে আমেরিকা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন পতাকা এবং প্ল্যাকার্ড বহন করে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানান। এছাড়া, 'আমেরিকা ধ্বংস হোক', 'অবৈধ রাষ্ট্র ইসরাইল ধ্বংস হোক' ইত্যাদি নানা স্লোগান দেন তারা।

অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা। এতে অন্তত ৬০ ফিলিস্তিনি শহীদ ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬