ধাতব শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i70249-ধাতব_শিল্পের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞার_কঠোর_নিন্দা_জানাল_ইরান
ইরানের ধাতব শিল্পের ওপর আমেরিকা নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৯ ০০:৪৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের ধাতব শিল্পের ওপর আমেরিকা নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বৃহস্পতিবার তার দেশের ধাতব শিল্পের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটনের এ পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন এবং এর ক্ষতিপূরণের দায়-দায়িত্ব মার্কিন সরকারকে নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে এখন পর্যন্ত আমেরিকা যতগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মৌলিক নীতির পরিপন্থি। বিশেষ করে জাতিসংঘ ঘোষণা, আলজেরিয়া ইশতেহার এবং আন্তর্জাতিক আদালতের আইনকানুন লঙ্ঘন করে আমেরিকা এসব নিষেধাজ্ঞা আরোপ করছে।

ইরানের একটি স্টিলের কারখানা (ফাইল ছবি)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের স্টিল ও খনি খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।  এক বিবৃতিতে ট্রাম্প বলেন, শিল্প পর্যায়ে ধাতু রপ্তানি করে ইরান রাজস্ব খাতে যে ১০ শতাংশ অর্থ উপার্জন করে তা বন্ধ করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, স্টিল ও খনি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সংশ্লিষ্ট পক্ষগুলো আগের পণ্য আদানপ্রদানের লেনদেন সম্পন্ন করার জন্য ৯০ দিন সময় পাবে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।