অবিলম্বে ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে হবে: ব্রিটেনের উদ্দেশে মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i71891-অবিলম্বে_ইরানের_তেল_ট্যাংকার_ছেড়ে_দিতে_হবে_ব্রিটেনের_উদ্দেশে_মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন,জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেল-ট্যাংকার আটকের পক্ষে ব্রিটেনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই। অবিলম্বে ইরানের তেল ট্যাংকার মুক্ত করতে হবে বলে তিনি জোর দাবি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৯ ১১:৩০ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন,জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেল-ট্যাংকার আটকের পক্ষে ব্রিটেনের দাবির আইনগত কোনো ভিত্তি নেই। অবিলম্বে ইরানের তেল ট্যাংকার মুক্ত করতে হবে বলে তিনি জোর দাবি জানান।

বার্তা সংস্থা ইরনার সঙ্গে আলাপকালে আজ মুসাভি বলেন,তথ্যপঞ্জি থেকে মনে হচ্ছে মার্কিন চাপে ব্রিটেন বিপজ্জনক খেলায় মেতে উঠতে চাচ্ছে। ব্রিটেনকে তিনি পরামর্শ দিয়ে বলেন: যত দ্রুত সম্ভব তেল-ট্যাংকার ছেড়ে দেয়ার মধ্যে সবারই কল্যাণ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে গত ৫ জুলাই ব্রিটিশ মেরিন সেনারা সিরিয়া অভিমুখী ইরানি ট্যাংকারটি আটক করে। আব্বাস মুসাভি বলেন,ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও ব্রিটেন সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

প্রতিবেশি আরব দেশগুলোর সঙ্গে ইরানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এমনকি এসব দেশে চরম উত্তেজনাপূর্ণ সময়েও ইরান ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও শান্তির বার্তা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইরান কখনোই এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে না যে নিজ দেশের নিরাপত্তা প্রতিবেশি দেশের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বরং প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিত হলে ইরানের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে ইরান মনে করে।

ইরানের এই কূটনীতিক আরও বলেন, বিদেশি সেনাদের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় কোনোরকম সাহায্য করবে না।বরং এ বিষয়টিকে ইরান সমগ্র পশ্চিম এশিয়ার জন্য অশনি সংকেত বলে মনে করে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।