ইরান সফরকে সফল বলল হামাস; সামরিক-বেসামরিক সহযোগিতার প্রশংসা
https://parstoday.ir/bn/news/iran-i72405-ইরান_সফরকে_সফল_বলল_হামাস_সামরিক_বেসামরিক_সহযোগিতার_প্রশংসা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের প্রতিনিধিদলের ইরান সফর সফল হয়েছে এবং ইরানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ০৮:০৮ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রতিনিধি দলের সদস্যরা
    সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস প্রতিনিধি দলের সদস্যরা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের প্রতিনিধিদলের ইরান সফর সফল হয়েছে এবং ইরানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে।

হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালিহ আরোরি’র নেতৃত্বে হামাসে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরের ফলাফল সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

রুশ সংবাদ সংস্থা ‘রাশাটুডে’ এক ভিডিও প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে হামাসের প্রভাবশালী নেতা মোহাম্মদ সারিয়া বলেছেন, ইরান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে যে সহযোগিতা দিচ্ছে তা শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যান্য ক্ষেত্রেও ইরানের সহযোগিতা পাচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো।

মোহাম্মদ সারিয়া আরও বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে ইরানের সব ধরনের সহযোগিতা গ্রহণে প্রস্তুত রয়েছে। শুধু ইরান নয় ইসলামী বিশ্বের কাছ থেকে সব ধরনের সহযোগিতা চায় ফিলিস্তিনিরা।

গত সোমবার হামাসের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল তেহরান সফর করে।  তারা ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।