ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে মতবিরোধ নিষ্পত্তি করতে চায় না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i72622-ওয়াশিংটন_কূটনৈতিক_উপায়ে_মতবিরোধ_নিষ্পত্তি_করতে_চায়_না_রাশিয়া
রাশিয়া বলেছে, আমেরিকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বোঝা যায়, ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে তেহরানের সঙ্গে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তি করতে চায় না। রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মসূচির প্রধান ইভান তিমোফিভ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ০২:০০ Asia/Dhaka
  • ইভান তিমোফিভ
    ইভান তিমোফিভ

রাশিয়া বলেছে, আমেরিকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বোঝা যায়, ওয়াশিংটন কূটনৈতিক উপায়ে তেহরানের সঙ্গে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তি করতে চায় না। রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মসূচির প্রধান ইভান তিমোফিভ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি জারিফের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে কূটনৈতিক শিষ্টাচার-বিরোধী পদক্ষেপ আখ্যায়িত করে বলেন, আমেরিকা ইরানের মোকাবিলায় নিজের স্বার্থ রক্ষার্থে যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করছে না। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ অপ্রত্যাশিত নয় বরং তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি থেকে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

রাশিয়ার এই পদস্থ কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়ে এ অঞ্চলে নিজের অশুভ লক্ষ্য চরিতার্থ করতে চান।

রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মসূচির প্রধান আরো বলেন, ইরানের কূটনৈতিক দক্ষতা ও অভিজ্ঞতা এত শক্তিশালী যে, জারিফের ওপর নিষেধাজ্ঞায় সেদেশের তেমন কোনো ক্ষতি হবে না। #

পার্সটুডে/এমএমআই/৮