পারস্য উপসাগরীয় অঞ্চলকে বারুদের বাক্সে পরিণত করছে আমেরিকা: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ অঞ্চলের কয়েকটি দেশের কাছে অস্ত্র বিক্রি করে আমেরিকা পারস্য উপগারীয় অঞ্চলকে বারুদের বাক্সে পরিণত করেছে।
কাতারে সরকারি সফরে গিয়ে গতকাল জাওয়াদ জারিফ আল-জাজিরা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি জানান, আমেরিকা গত বছরে মধ্যপাচ্যে পাঁচ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে।
জাওয়াদ জারিফ বলেন, এ অঞ্চলের কোনো কোনো দেশের মোট জনসংখ্যা ইরানের জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও কম অথচ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় খাতে তারা ৮,৭০০ কোটি ডলার ব্যয় করেছে। অন্যদিকে, ইরানের সেনাসংখ্যা দশ লাখের কাঠাকাছি হলেও সামরিক ব্যয় মাত্র ১,৬০০ কোটি ডলার।
জাওয়াদ জারিফ জানান, “সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা ১০ লাখ, তাদের সামরিক ব্যয় ছিল ২,২০০ কোটি ডলার, সৌদি আরব ব্যয় করেছে ৮,৭০০ কোটি ডলার। যদি আপনি এ অঞ্চলে ঝুঁকির কথা বলেন তাহলে বলতে হবে সে ঝুঁকি আসছে আমেরিকা ও তার মিত্রদের কাছ থেকে যারা এ অঞ্চলে অস্ত্র সরবরাহ করছে এবং তারাই মধ্যপ্রাচ্যকে বারুদের বাক্সে পরিণত করেছে যা কোনো সময় বিস্ফোরিত হতে পারে।
পারস্য উপসাগরের নিরাপত্তার নামে মার্কিন সামরিক জোট গঠনের উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জারিফ বলেন, এ অঞ্চলে যত জাহাজ আনা হবে ততই পারেস্য উপসাগর অনিরাপদ হয়ে উঠবে।#
পার্সটুডে/এসআইবি/১৩