জারিফকে নিয়ে পম্পেও’র অবমাননাকর বক্তব্যের জবাব দিল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i73926-জারিফকে_নিয়ে_পম্পেও’র_অবমাননাকর_বক্তব্যের_জবাব_দিল_তেহরান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরান বলেছে, জারিফ নিউ ইয়র্কে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমেরিকার আগ্রাসী ও আধিপত্যকামী নীতির স্বরূপ উন্মোচন করে দিয়েছেন বলে তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন পম্পেও।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০৩:৪৫ Asia/Dhaka
  • সাক্ষাৎকার দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
    সাক্ষাৎকার দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরান বলেছে, জারিফ নিউ ইয়র্কে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমেরিকার আগ্রাসী ও আধিপত্যকামী নীতির স্বরূপ উন্মোচন করে দিয়েছেন বলে তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন পম্পেও।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিদিন কোনো না কোনোভাবে আমেরিকার আধিধত্যকামী ও বিদ্বেষী নীতির স্বরূপ বিশ্ববাসীর সামনে উন্মোচন করছেন। এ বিষয়টি মেনে নেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সম্ভব হচ্ছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মাইক পম্পেও সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে জারিফের প্রতি ক্ষোভ উগড়ে দেন। তিনি তার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বলেন, “আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জারিফকে নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়েছে তা ঠিক নয়। তাকে নিয়ে এত মাতামাতির কিছু নেই কারণ, ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণে তিনি কোনো ভূমিকা রাখেন না।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তার দেশের সেনা সমাবেশের কথা চেপে গিয়ে ইরানকে যুদ্ধকামী হিসেবে অভিহিত করেন। পম্পেও হাস্যকর দাবি উত্থাপন করে বলেন, ইরান যুদ্ধ বাধানোর চেষ্টা করলেও তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের চেষ্টা করছেন।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।