মুসলিম হত্যাকারী আমেরিকার মুখে উইঘুর জাতির অধিকার রক্ষা বেমানান: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74321-মুসলিম_হত্যাকারী_আমেরিকার_মুখে_উইঘুর_জাতির_অধিকার_রক্ষা_বেমানান_ইরান
চীনের উইঘুর মুসলিমদের কথিত অধিকার রক্ষার অজুহাতে চীনের ২৮টি কোম্পানির বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ০২:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

চীনের উইঘুর মুসলিমদের কথিত অধিকার রক্ষার অজুহাতে চীনের ২৮টি কোম্পানির বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার অভ্যন্তরীণ আইনকে অন্য দেশের ওপর চাপিয়ে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি। এ ছাড়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশ্বের জাতিগুলোর অধিকার লঙ্ঘনের শামিল এবং তা আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তাকে বিপদাপন্ন করছে।

মুসাভি আরো বলেন, আমেরিকার হাত বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলমানদের রক্তে রঞ্জিত।সারাক্ষণ কীভাবে মুসলমানদের হত্যা করা যায় সে চিন্তায় আমেরিকার ঘুম নেই। কাজেই নিজের বাণিজ্যিক শত্রুকে একহাত দেখে নেয়ার লক্ষ্যে সেই মুসলমানদের অধিকার রক্ষা করাকে অজুহাত হিসেবে তুলে ধরার এই মার্কিন পদক্ষেপ হাস্যকর ও পরিত্যাজ্য।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় গতকাল কথিত মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে চীনের ২৮টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং এসব কোম্পানিকে বাণিজ্যিক লেনদেনের কালো তালিকাভুক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।