ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আমেরিকার চরম হতাশার প্রমাণ: মুসাভি
-
আব্বাস মুসাভি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন: ব্যক্তিত্বদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের ব্যর্থ ও অবৈধ নীতির অংশ হিসেবে ইরানের পরমাণু শক্তি সংস্থা এইওআই' এবং এই সংস্থার প্রধান আলী আকবর সালেহির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন এই পদক্ষেপের নিন্দা জানিয়ে মুসাভি আজ বলেন, এই পদক্ষেপ আমেরিকার হতাশা ও পরাজয়ের প্রমাণ।
তিনি বলেন,আলী আকবর সালেহি দেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিকাশ বাধাগ্রস্ত হবে না। তিনি বলেন, এইওআইয়ের প্রধানের ওপর একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপের ঘটনা নতুন নয়। ইরানের পরমাণু বিজ্ঞানীরা এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের বিদ্বেষের শিকার হয়েছিল।
মুসাভি বলেন, মার্কিন কর্মকর্তারা ট্রাম্পের ইম্পিচমেন্ট এবং তার ডিল অব দ্য সেঞ্চুরির ব্যর্থতা ঢাকতেই ইরানি জনগণের বিরুদ্ধে এ ধরনের বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের আশ্রয় নিচ্ছে।#
পার্সটুডে/এনএম/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।