করোনাভাইরাস মোকাবিলায় বেইজিংকে সহযোগিতা করুন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77103-করোনাভাইরাস_মোকাবিলায়_বেইজিংকে_সহযোগিতা_করুন_ইরান
চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বেইজিংকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২০ ০৩:৪০ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবিলায় বেইজিংকে সহযোগিতা  করুন: ইরান

চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বেইজিংকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ আহ্বান জানান।

করোনাভাইরাসকে গোটা বিশ্বের জন্য বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাস নির্মূলের কাজে বিশ্বের সকলের উচিত চীন সরকারকে সহযোগিতা করা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই বার্তায় আশা প্রকাশ করে লিখেছেন, চীনাদের কড়া প্রশাসন, দায়িত্ব অনুভূতি এবং কঠোর পরিশ্রমের যে ইতিহাস রয়েছে তাতে তারা বর্তমান কঠিন পরিস্থিতি থেকে অচিরেই উৎরে যাবে।

চীনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হয়েছে। শুধু চীনেই এখন পর্যন্ত ১০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেছে দেশটি। চীনের বাইরে এখন পর্যন্ত ২২টি দেশে ১০০ জনের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।