করোনাভাইরাসের টিকা তৈরির জন্য গবেষণা শুরু করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77864-করোনাভাইরাসের_টিকা_তৈরির_জন্য_গবেষণা_শুরু_করল_ইরান
করোনাভাইরাসের টিকা তৈরির লক্ষ্যে গবেষণা শুরু করেছে ইরানের চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৭:৫৫ Asia/Dhaka
  • করোনাভাইরাসের টিকা তৈরির জন্য গবেষণা শুরু করল ইরান

করোনাভাইরাসের টিকা তৈরির লক্ষ্যে গবেষণা শুরু করেছে ইরানের চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

এছাড়া করোনাভাইরাস শনাক্তের কিট ব্যাপক সংখ্যায় তৈরির সিদ্ধান্তের কথাও জানিয়েছে ওই বিভাগ।

ভাইস প্রেসিডেন্টের দপ্তরের অধীন প্রযুক্তি উন্নয়ন বিষয়ক কেন্দ্রের প্রধান ইসমাইল কাদেরিফার বলেছেন, সরকারের পক্ষ থেকে টিকা তৈরির জন্য এ ক্ষেত্রে দক্ষ হিসেবে পরিচিত বিভিন্ন কোম্পানি এবং কয়েক জন ছাত্রকে কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, ইরানে প্রতিদিন ন্যানো প্রযুক্তির ২০ হাজার মাস্ক তৈরি হচ্ছে। করোনাভাইরাস প্রতিহত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।