করোনাভাইরাস নিয়ে টেলিফোনে আলাপ করলেন ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা
https://parstoday.ir/bn/news/iran-i78053-করোনাভাইরাস_নিয়ে_টেলিফোনে_আলাপ_করলেন_ইরান_ও_ফ্রান্সের_পররাষ্ট্রমন্ত্রীরা
বিশ্বব্যাপী প্রাণঘাতী রোগ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার ফরাসি সমকক্ষ জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২০ ০৪:৫৯ Asia/Dhaka
  • করোনাভাইরাস নিয়ে টেলিফোনে আলাপ করলেন ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা

বিশ্বব্যাপী প্রাণঘাতী রোগ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও তার ফরাসি সমকক্ষ জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ফোনালাপে করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।  এ সময় তারা ইরান ও ফ্রান্সের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও মতবিনিময় করেন।

ওই টেলিফোনালাপের কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার করোনাভাইরাসের প্রতি ইঙ্গিত করে এ ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বিভিন্ন দেশে আটকে পড়া ইরানি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থাগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট বন্ধ করে দেয়ায় অনেক দেশে স্বদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক ইরানি নাগরিকরা আটকা পড়েছেন। এসব ইরানির অবর্ণনীয় দুর্ভোগের কথা জানিয়ে জারিফ বলেন, ইরানি নাগরিকরা যাতে শিগগিরই সহজে দেশে ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।