করোনাভাইরাস মোকাবিলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i78369-করোনাভাইরাস_মোকাবিলায়_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_জরুরি_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এতে তিন পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সবগুলো দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ১৮, ২০২০ ০৬:০০ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবিলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এতে তিন পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সবগুলো দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

জারিফের সঙ্গে ফোনালাপে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নলেদি প্যান্ডোর ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সব রকম সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যে অন্যায় ও নীপিড়নমূলক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তার কারণে করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে বেগ পেতে হচ্ছে। কাজেই এ নিষেধাজ্ঞা কার্যকর করার ব্যাপারে আমেরিকাকে সহযোগিতা না করার জন্য তিনি বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান। 

এ ছাড়া, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মোহাম্মাদ জাওয়াদ জারিফ এই প্রাণঘাতী রোগ মোকাবিলার উপায়ে নিয়ে চীন, ব্রিটেন, রাশিয়া, সার্বিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, সুইজার‍ল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, কুয়েত, ইরাক, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও  ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এসব আলাপে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় বিশ্বের সবগুলো দেশের মধ্যে সহযোগিতার ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়।#        

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।