আমেরিকা-ইউরোপ কেউই ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে নসিহত করতে পারে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i79346-আমেরিকা_ইউরোপ_কেউই_ক্ষেপণাস্ত্র_ইস্যুতে_ইরানকে_নসিহত_করতে_পারে_না_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকা অথবা ইউরোপ কেউই বিশেষ কোনো উপদেশ দিতে পারে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০২০ ০৯:১৬ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকা অথবা ইউরোপ কেউই বিশেষ কোনো উপদেশ দিতে পারে না।

তিনি বলেন, ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু চুক্তি সই হয়েছিল সে চুক্তি অনুসারে ইরানই কেবল এ বিষয়ে কথা বলার অধিকার রাখে। অথচ কেউ কেউ এই চুক্তির বিষয়টিকে ধোঁয়াশাচ্ছন্ন করার চেষ্টা করছে।

টুইটার পোস্টে এসব ছবি ও স্ক্রিনশট তুলে ধরেছেন জাওয়াদ জারিফ

জারিফ বলেন, ২০১৫ সালে যে চুক্তি সই হয়েছিল ২০১৭ সালে এসে আমেরিকা তা নস্যাৎ করেছে এবং ইউরোপ নিতান্তই আমেরিকার সামনে অনুগত শিশুর মতো আচরণ করেছে। গতকাল (শুক্রবার) এক টুইটার বার্তায় এসব কথা বলেছেন জাওয়াদ জারিফ।

তিনি বলেন, ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই এবং পরমাণু অস্ত্র বহন করার মতো ক্ষেপণাস্ত্রও নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে বেশ কিছু ছবি এবং স্ক্রিনশট সংযুক্ত করেন যাতে আমেরিকা ও ইউরোপের পরমাণু অস্ত্র কর্মসূচির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।