দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করুন: ইউরোপকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i84782-দোষারোপের_নীতি_বাদ_দিয়ে_পরমাণু_সমঝোতা_বাস্তবায়ন_করুন_ইউরোপকে_ইরান
রাজনৈতিক দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের জন্য তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ০৬:৫৮ Asia/Dhaka
  • তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতৃবৃন্দ- ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন, জার্মান চ্যান্সেলর মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন (ফাইল ছবি)
    তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতৃবৃন্দ- ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন, জার্মান চ্যান্সেলর মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন (ফাইল ছবি)

রাজনৈতিক দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের জন্য তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে ওই আহ্বান জানিয়েছেন। তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানোর পর তিনি এ বক্তব্য দিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে

ইরান যখন আইএইএ’কে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে তখন খাতিবজাদে ইউরোপীয় দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন এ বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আইএইএ’সহ সকল আন্তর্জাতিক সংস্থার আইনের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি পরিচালনার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে।

ইরানের পরমাণু সমঝোতায় ইউরোপীয় দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি স্মরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি থেকে ধাপে ধাপে সরে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।