দায়িত্ব পূর্ণ করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i85238-দায়িত্ব_পূর্ণ_করে_আমেরিকাকে_পরমাণু_সমঝোতায়_ফিরতে_হবে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকা বাধ্য কিন্তু এ দেশটিকে অবশ্যই তার দায়িত্ব পরিপূর্ণ করার মধ্যদিয়ে সমঝোতায় নতুন করে যোগ দেয়ার অধিকার অর্জন করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২০ ১৪:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ফটো)
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকা বাধ্য কিন্তু এ দেশটিকে অবশ্যই তার দায়িত্ব পরিপূর্ণ করার মধ্যদিয়ে সমঝোতায় নতুন করে যোগ দেয়ার অধিকার অর্জন করতে হবে।

তেহরানভিত্তিক আরমান মিডিয়া কালচার ইনস্টিটিউটকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ আরো বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন যে, পরমাণু সমঝোতা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেন বিরাট বড় অর্জন। জারিফের সাক্ষাৎকার আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।

জারিফ বলেন, যদিও আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তবে জাতিসংঘ সনদের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা এই সমঝোতা বাস্তবায়নের পথে বাঁধা দিতে পারে না।

জারিফ বলেন, যেহেতু অ্যামেরিকা এই সমঝোতার একটি সদস্য সে ক্ষেত্রে তাদেরকে সদস্যপদের শর্ত পূরণ করতে হবে। পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয়ে ইরান একেবারেই উদার কিন্তু আমেরিকাকে প্রতিশ্রুতি পূরণ করে ফিরে আসার অধিকার অর্জন করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১০