মধ্যপ্রাচ্য সফর শুরু
জাপানের পররাষ্ট্রমন্ত্রী এখন তেহরানে
-
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন মোতেগি
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎশু মোতেগি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে তিনি প্রথমেই তেহরানে পৌঁছালেন।
গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে ইরানে অবস্থিত জাপানের দূতাবাস মোতেগির তেহরান পৌঁছার কথা ঘোষণা করেছে।
এ সফরের সময় তিনি ইরানের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এরমধ্যে ইরানের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রয়েছেন। প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য আব্দুল্লাহিয়ানের নাম প্রস্তাব করা হয়েছে।
মোতেগির তেহরান রওনা হওয়ার আগে ইরানে জাপান দূতাবাস থেকে বলা হয়েছে- তেহরান এবং টোকিওর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ, চ্যালেঞ্জহীন এবং সম্মানজনক। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের সঙ্গে জাপান স্বাভাবিক সম্পর্ক রক্ষা করে চলেছে।#
পার্সটুডে/এসআইবি/২২