-
পশ্চিমাদের বাক স্বাধীনতার দাবি লোকদেখানো; গণহত্যার বিরুদ্ধেও কথা বলা যাচ্ছে না
মার্চ ১২, ২০২৪ ১১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ মাহদি ইসমাইলি বলেছেন, আমেরিকার নেতৃত্বে কিছু দেশ নিজেদেরকে মানবাধিকারের ধারক-বাহক হিসেবে তুলে ধরে নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু এরাই আসলে ন্যায়কামী জাতিগুলোর শত্রু। এরাই অন্য দেশ ও জাতির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। এ প্রসঙ্গে তিনি গাজায় আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতায় চলমান গণহত্যার কথা তুলে ধরেন।
-
মুসলিম বিশ্ব গাজাবাসীর পাশে দাঁড়ালে ফিলিস্তিন মুক্ত হবে: রায়িসি
মার্চ ১২, ২০২৪ ০৬:০১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দাম্ভিক শক্তিগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলিম জাতিগুলোর সামনে অবারিত সুযোগ এনে দিয়েছে পবিত্র মাহে রমজান।
-
ফরাসি দাবা টুর্নামেন্টে ইরানি গ্রান্ড মাস্টার চ্যাম্পিয়ন
মার্চ ১২, ২০২৪ ০৬:০১ইরানের দাবা খেলোয়াড় পুইয়া এইদানি ফ্রান্সে অনুষ্ঠিত র্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
-
সেনাপ্রধান ও আইআরজিসি প্রধানকে 'ফাতহ' মেডেল দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
মার্চ ১১, ২০২৪ ১৪:৩৭ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিকে 'ফাতহ' মেডেল প্রদান করেছেন।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে: মন্ত্রী
মার্চ ১১, ২০২৪ ০৬:৩৮ইরানের জ্বালানি খাতের ওপর আমেরিকার কঠোর অবরোধ আরোপ থাকা সত্ত্বেও গত পাঁচ বছরের মধ্যে দেশটির তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একথা জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি।
-
২ ইরানি নারী ক্রীড়াবিদকে সম্মানিত করল এশিয়ান প্যারালিম্পিক কমিটি
মার্চ ১১, ২০২৪ ০৬:০৮এশিয়ান প্যারালিম্পিক কমিটি পদকপ্রাপ্ত দুই ইরানী নারী ক্রীড়াবিদের ছবি প্রকাশ করে এশিয়ার নারী ক্রীড়াবিদদের সম্মানিত করেছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক বার্তায় এশিয়ান প্যারালিম্পিক কমিটি এ সম্মাননা জানায়।
-
জনপ্রিয় ইরানি কমান্ডার ছিলেন ইব্রাহিম হিম্মাত: তাঁর জীবনে শিক্ষামূলক নানা ঘটনা
মার্চ ১০, ২০২৪ ১৩:৫৪ইরানের জনপ্রিয় সামরিক কমান্ডার ছিলেন ইব্রাহিম হিম্মাত। গত সাত মার্চ তার শাহাদাত বার্ষিকী পালিত হলো। ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় তিনি শহীদ হয়েছিলেন। এ উপলক্ষে আজকের আলোচনায় আমরা মাত্র ২৮ বছর বয়সে শহীদ ইব্রাহিম হিম্মাতের জীবনের নানা দিক তুলে ধরবো।
-
সর্বোচ্চ নেতার সোশ্যাল পেজ ব্লক; সিলিকন ভ্যালি সাম্রাজ্যের অন্যায় আচরণের প্রতিবাদ
মার্চ ০৯, ২০২৪ ১৮:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ব্লক করার পদক্ষেপকে বাক স্বাধীনতার পরিপন্থী হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি এই পদক্ষেপকে অবমাননাকর, অনৈতিক এবং নিয়ম-বহির্ভূত বলে অভিহিত করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানি 'মেটা' ইরানের সর্বোচ্চ নেতার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে।
-
তুরস্কে ফ্রিস্টাইল কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় দল চ্যাম্পিয়ন
মার্চ ০৯, ২০২৪ ১৬:৫১তুরস্কের অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল সোনাসহ ১২টি পদক জিতে প্রথম স্থান অধিকার করেছে। আনতালিয়া শহরে ৭ ও ৮ ই মার্চ আন্তর্জাতিক ভেহবে এমরে কুস্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
-
ইরানভীতি ছড়ানোর মাধ্যমে বিশ্বের সঙ্গে প্রতারণা; ইসরাইল ও তার মিত্রদের অপতৎপরতা থেমে নেই
মার্চ ০৯, ২০২৪ ১৬:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ইরানের বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছে তা ভিত্তিহীন এবং এর আইনি কোনো ভিত্তি নেই। ইরানের বিরুদ্ধে কুৎসা রটনা করে ইরান-ভীতি ছড়াতেই এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।