ইরান
  • ‘প্রতিরোধ ফন্ট এখনো ইসরাইলকে চমকে দিতে পারে’

    ‘প্রতিরোধ ফন্ট এখনো ইসরাইলকে চমকে দিতে পারে’

    মার্চ ০৭, ২০২৪ ০৬:১০

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট এখনো ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলা করতে পারে যাতে তারা আরো বেশি সক্ষমতা দেখাতে পারে এবং ইসরাইল বিস্মিত হতে পারে।

  • ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা প্রসারিত করা উচিত

    ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা প্রসারিত করা উচিত

    মার্চ ০৭, ২০২৪ ০৫:৫৭

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহীম সাফাভি বলেছেন, দেশের কৌশলগত প্রতিরক্ষা-গভীরতা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত করা উচিত। গতকাল (বুধবার) রাজধানী তেহরানের ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার এ পরামর্শ দেন।

  • পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান

    পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান

    মার্চ ০৬, ২০২৪ ১৫:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে আবারো আমেরিকার একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল ত্বকের রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে এই জাহাজ আটক করা হয়। 

  • ‘ইসরাইলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে’

    ‘ইসরাইলি অপরাধ বন্ধ না হলে বিশ্বের তরুণদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলবে’

    মার্চ ০৬, ২০২৪ ১৫:৩৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তা বন্ধ না হলে যেকোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে।

  • গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে: ওআইসিতে ইরান

    গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে: ওআইসিতে ইরান

    মার্চ ০৬, ২০২৪ ১১:৩২

    ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নিঃশর্ত ভাবে ইসরাইলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন।

  •  সম্পর্ক জোরদারে আগ্রহী তেহরান ও রিয়াদ

    সম্পর্ক জোরদারে আগ্রহী তেহরান ও রিয়াদ

    মার্চ ০৬, ২০২৪ ০৭:১৯

    সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির এক জরুরি বৈঠকের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।

  • মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল ‘কুমিরের কান্না’: ইরান

    মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল ‘কুমিরের কান্না’: ইরান

    মার্চ ০৬, ২০২৪ ০৭:০২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ‘ইচ্ছাকৃতভাবে’ ফিলিস্তিনিকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেন।

  • জয়তুন গাছ লাগিয়ে ‌ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা

    জয়তুন গাছ লাগিয়ে ‌ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা

    মার্চ ০৫, ২০২৪ ১৬:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরান যে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি আজ (মঙ্গলবার) তিনটি গাছের চারা রোপণের পর বলেছেন, 'আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হলো জয়তুন গাছ, মজলুম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকি পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি।'

  • নিজ দপ্তরের প্রাঙ্গণে তিনটি বৃক্ষ রোপণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

    নিজ দপ্তরের প্রাঙ্গণে তিনটি বৃক্ষ রোপণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

    মার্চ ০৫, ২০২৪ ১১:২৯

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) সকালে বৃক্ষরোপণ করেছেন। ইরানের জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তর প্রাঙ্গণে তিনটি ফলের চারা রোপণ করেন।