শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরানের বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী নিজেই’
রেডিও তেহরান বাংলা বিভাগের সঙ্গে জড়িতদের প্রতি রইল আমার প্রীতিময় শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
তরতাজা আর বাস্তবতানির্ভর সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান বাংলা বিভাগ আমাদের অতিপ্রিয়। আমি মনে করি বেতারকেন্দ্রটির বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী নিজেই। দিন দিন আধুনিকতার স্পর্শে এগিয়ে চলেছে বেতারকেন্দ্রটি। আমি মুগ্ধ বেতারকেন্দ্রের অনুষ্ঠান ও সংবাদ প্রচারে অগ্রগামীতে। অনেক অনেক ভালো অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যম বেতারকেন্দ্রটি শ্রোতাপ্রিয় বেতার কেন্দ্রে পরিণত ও প্রতিষ্ঠিত বহুদিন ধরেই। জনপ্রিয়তার শীর্ষে থেকে তার পথ চলার মান সবসময় বাড়ছে।
এই বেতার কেন্দ্রের সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আন্তর্জাতিক খবরের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আঞ্চলিক খবরগুলো স্থান পায় যা দুই বাংলার শ্রোতাদের নিশ্চিত রূপে বাড়তি পাওনা।
শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জনের চিঠি স্থান পাওয়া বা সাক্ষাৎকার প্রচার হওয়া আমাদের প্রতি রেডিও তেহরান বাংলা বিভাগের ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, উদ্বেলিত এবং উচ্ছ্বাসিত। শ্রোতাদের গুরুত্ব দেওয়ার কারণে রেডিও তেহরানের প্রতি আমার আগ্রহ এবং নিবিড় সম্পর্ক আরও অনেক গুণ বেড়ে গেছে। ভালো লাগছে রংধনু আসর, দৃষ্টিপাত, কথাবার্তা, দর্পন, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল, কুরআনের আলো, আসমাউল হুসনা, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, গল্প ও প্রবাদের গল্প, ইরান ভ্রমণ ইত্যাদি মনোমুগ্ধকর অনুষ্ঠানমালা।
আগামীতে আরও লেখার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। খোদা হাফেজ।
হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।