শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান থেকে ধ্বনিত হয় জীবনের জয়গান, ভেসে আসে মানবতার কথা’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার অস্তিত্বের স্মৃতি চিহ্নে রেডিও তেহরান ভালোবাসার বন্ধুপ্রতীম নাম। আমার স্মরণের জানালায় রেডিও তেহরান সদা সমুজ্জ্বল! হৃদয়ের আবেগ যেখানে কথা বলে পরম আকাঙ্ক্ষায়। রং তুলিতে যেখানে মনে অঙ্কিত হয় রংধনুর সাত রং! রেডিও থেকে ভেসে আসে কুরআনের আলো।
রেডিও তেহরান থেকে ধ্বনিত হয় জীবনের জয়গান। রেডিও তেহরান থেকে ভেসে আসে মানবতার কথা। ইথার তরঙ্গে কান পেতে সান্ত্বনা পাই ব্যথিত হৃদয়ে। মনে প্রবোধ পাই 'রংধনু আসর' আর 'প্রিয়জন' শুনে। গদ্যময় যান্ত্রিক আর অস্থিতিশীল ও প্রগতিময় দাজ্জালীয় সংস্কৃতির অসহায় আত্মসমর্পণের দাবানলে রেডিও তেহরান এখনো সত্য, সুন্দর ও বিশুদ্ধ জীবন বোধের চেতনাটুকু জাগিয়ে রেখেছে মনুষ্যত্ব আর মানবিকতায়। শান্তি ও সম্প্রীতির চাদরে বিশ্ব পরিমণ্ডলে মানব সমাজকে সমৃদ্ধ ও আলোকিত হবার দীক্ষা দিয়ে যাচ্ছে আশরাফুর রহমানের ‘রংধনু আসর’।
‘পরিশ্রম ও চেষ্টা-সাধনার গুরুত্ব’ অনুষ্ঠানটি সময়ের অতি গুরুত্বপূর্ণ ও সেরা অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে পরিশ্রম করা প্রসঙ্গে বিভিন্ন জ্ঞানী ও মনীষীদের আলোকিত ও বিখ্যাত উক্তি তুলে ধরা হয়েছে- যা আমাদের জীবন সংগ্রামের পথকে আরো গতিশীল করবে।
অনুষ্ঠানটিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম-এর উক্তিটি ছিল খুবই প্রাসঙ্গিক। তাছাড়া বৈজ্ঞানিক বন্ধুর বিয়ে করতে না গিয়ে ল্যাবে গবেষণা করার বিষয়টি ছিল শিক্ষামূলক এবং বিনোদনধর্মী। বিশ্বনবী এবং আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের কঠোর পরিশ্রমের ফলপ্রসূতা আমাদেরকে বিজয়ের মাঠে হাতছানি দেয়। জীবনশৈলীতে সমৃদ্ধ আনয়নের পথ দেখায়। উপস্থাপক গাজী আবদুর রশীদ ও আকতার জাহানসহ অনুষ্ঠানের প্রধান কারিগর জনাব আশরাফুর রহমানকে ধন্যবাদ চমৎকার গল্পময় রংধনু উপহার দেবার জন্য।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম. পূর্ব নলছিয়া, পো. বিনোদটঙ্গী
থানা. মাদারগঞ্জ, জেলা. জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।